বায়ুদূষণ: শীর্ষে বাংলাদেশ, দূষিত নগরীতে ঢাকা চতুর্থ

বিশ্বে দূষিত বায়ুরমান সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং ঢাকা নগরী রয়েছে চতুর্থ অবস্থানে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) গবেষণায় সোমবার (২৮ ডিসেম্বর) এমন তথ্য জানানো হয়।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বায়ু দূষণের দুটি দিক তুল ধরেন বহিরাগত এবং অভ্যন্তরীণ উৎস। আলোচনায় প্রাধান্য পায় এই দুই বিষয়।

বায়ু দূষণের ফলে আমাদের জনজীবন প্রায় হুমকির সম্মূখীন। ভুগতে হচ্ছে বিভিন্ন জটিল ও কঠিন সমস্যায়। তাছাড়া বায়ুদূষণ শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, পরিবেশ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে।

২০২০ সাল পর্যন্ত শ্বাসযন্ত্রের রোগ এবং দীর্ঘসময় ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকার কারণে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার হার, বিকলাঙ্গতা, শ্বাসযন্ত্রের দুর্বলতাজনিত কারণে ফুসফুস ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোকসহ নিউমোনিয়ার মতো রোগের জন্য বায়ু দূষণ দায়ী।

গত ৫ বছরে (২০১৫-২০১৯) হাঁপানি রোগীর সংখ্যা প্রায় ২৪ গুণ বেড়ে ৩ হাজার ৩২৬ জন (২০১৫) থেকে ৭৮ হাজার ৮০৬ জনে (২০১৯) দাঁড়িয়েছে। যেখানে মৃত্যুর সংখ্যা ১০ গুণ বেড়ে ৫৬ জন থেকে ৫৮৮ জনে দাড়িয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর