দেশের ১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

আজ দেশের আবহাওয়া প্রায় একই থাকতে পারে। তবে পরের ২ দিনের শেষের দিকে রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

কিছুদিন উষ্ণতা ছাড়িয়ে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা নেমে গেছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।

প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা কমছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। আর সেই সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষদের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর