পাইপলাইন নির্মাণ ও সংস্কারের জন্য মঙ্গলবার(২৯ ডিসেম্বর) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস জ্ঞাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের নতুন পাইপলাইন নির্মাণ করার কারণে রাজধানীর নিউমার্কেট ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে। গ্যাসের নতুন পাইপ লাগানোর কারণে গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড ও হাতির পুল সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
বার্তাবাজার/পি