প্রায় বাবা-মায়ের অভিযোগ তাদের শিশু পড়ালেখা অমনোযোগী, তারা পড়া মনে রাখতে পারেনা। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সব শিশুর স্মৃতিশক্তি এক নয়। কিছু শিশু পড়া পড়লে পরবর্তীতে মনে রাখতে পারে আবার কোন শিশু মনে রাখতে পারেনা। যেসব শিশুর স্মৃতিশক্তি দূর্বল, তাদের সেটি প্রখর করার কিছু কৌশল আছে।
১. শিশুকে প্রশ্ন করতে শেখান। কারণ যত প্রশ্ন করবে, ততই বিষয়টি সে গভীরভাবে উপলব্ধি করতে পারবে। এর ফলে শিশুর স্মৃতিশক্তি প্রখর হয়ে উঠবে।
২. শিশু যাই শিখছে, সেগুলো দিয়ে তাকে ছড়া-গান তৈরি করতে শেখান। মানুষের মস্তিষ্ক গান, প্যাটার্ন মনে রাখতে পারে দ্রুত। তাই মিউজিক বা ছড়া আকারে শেখালে শিশু তা মনে রাখতে পারবে।
৩. বিভিন্ন বিষয় নিয়ে শিশুর সঙ্গে আলোচনা করতে হবে। বুঝতে হবে তারা কিভাবে জানতে আগ্রহী। এভাবেই তাদের চিন্তাধারার যেমন উন্নতি হবে তেমন স্মৃতিশক্তিও বাড়বে।
৪. শিশুকে কিছু শেখানোর সময় চিত্র বা ছবি ব্যবহার করুন। তাতে শিশুর মনে রাখতে সুবিধা হবে।
৫. পরিবার, বন্ধুবান্ধব থেকে শিশুরা অনেক কিছু শেখে। সে যা শিখছে সেগুলো সম্পর্কে জানতে চান। কারণ আপনাকে বুঝানোর মাধ্যমেও শিশুর স্মৃতিশক্তি বাড়বে।
৬. শরীরচর্চা করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। মস্তিষ্কে কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। রোজ শরীরচর্চা করুন।
বার্তাবাজার/পি