হজ ও ওমরা ব্যবস্থাপনায় আসছে কঠোর আইন

বাংলাদেশ থেকে হজ করতে লোক পাঠানোর জন্য চুক্তিবদ্ধ হবার পর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে যদি অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে ওই এজেন্সির নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার।

‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ নামে নতুন এই আইনের খসড়া সোমবার নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

কিন্তু হজ এজেন্সির মালিকরা এর বিরোধিতা করে বলছেন, বিরোধ নিষ্পত্তির জন্য ভিন্ন কোন ব্যবস্থা না নিয়ে অত্যধিক জরিমানা করে আইনের খসড়া করা হয়েছে।

কী আছে খসড়া আইনে?
বাংলাদেশে এতদিন নীতিমালার মাধ্যমে হজ ব্যবস্থাপনার কাজ চলত। অনেক সময়ই হজ পালন করতে সৌদি আরবে গিয়ে নানা অব্যবস্থাপনা ও ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন অনেক হজ পালনকারীরা।

এসবের মধ্যে খাওয়ার অসুবিধা, প্রতিশ্রুতি অনুযায়ী আবাসনের ব্যবস্থা না করা, এবং মোয়াল্লেম মানে হজযাত্রীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব যাদের ওপর, তাদের অসহযোগিতাসহ নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ ওঠে থাকে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর