ডিএমপির দুই কর্মকর্তাকে এডিসি পদমর্যাদায় পদোন্নতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিটি–রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উখিংমে কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ভিআইপি এন্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর