আমার শরীর, ইচ্ছা হলে আমি দেখাব: শ্রীলেখা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রী লেখা মিত্র। কিছুটা সমালোচনায় থাকাটা হয়তো তিনি পছন্দ করেন। সোমবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে তেমনই একটা সমালোচনার জন্ম দিলেন।

নিজের একটা আবেদনময়ী ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখে দিলেন, ‘আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।’ তার এই ছবির পরপরই কমেন্ট বক্সে অনেকটা ঝড় বইয়ে গেল।

ছবির বিষয়ে আনন্দাবাজার পত্রিকায় ওঠে এল খবর। তাদের খবরে কমেন্ট বক্সে সম্পর্কে বলা হয়, সাবিনা ইয়ামিন নামে একজন লিখেছেন, ‘এমন আহ্বান পেলে সংযম হয়ে যায় ঢিলে…। এটা কী ঠাট্টা ছিল প্রিয়া! না কী ভয়ানক টোপ এক দিলে!’ জবাবে শ্রীলেখা লিখেছেন, ‘দুটোই প্রিয়।’

আনন্দবাজার পত্রিকাকে তিনি জানান, ই ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।

তিনি বলেন, শালীন-অশালীন নির্ভর করে মানসিকতার ওপর। নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে নোংরামি পছন্দ করিনা।

শ্রীলেখার ভাষায়, ‘অনেকেই আমাকে নিয়ে বাজে কথা বলেন। আমার পোশাকের বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। ইচ্ছা হলে আমি দেখাব।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর