পৃথিবীতে আসার পরই মৃত অবস্থায় জায়গা হলো নর্দমায়। অবিশ্বাস্য হলেও রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) মিলনায়তন সংলগ্ন নর্দমায় পাওয়া গেছে নবজাতকের মরদেহ। উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
ওসি জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের পরিচয় গোপন করতে ফেলে গেছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ছেলে নবজাতকের মরদেহ রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এখনো নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। পরচয়ের জন্য ডিএনএ নেওয়া হয়েছে। রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর