অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় নির্বাচন। সোমবার (২৮ ডিসেম্বর) সারাদেশে সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। সন্ধ্যার পর থেকেই ফলাফল ঘোষণা শুরু হয়।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামী লীগকে কেউ ধরাশয়ী করতে পারেনি। দেশের ২৪ পৌরসভার ১৭টিতে নৌকা জিতেছে। স্বতন্ত্রভাবে ৩ প্রার্থী জিতেছে। আর ধানের শীষ নিয়ে বিএনপি জিতেছে দুটি পৌরসভায়।
আওয়ামী লীগের যারা জয় পেয়ছে-
মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী,
কুষ্টিয়ায় তারিকুল ইসলাম,
পঞ্চগড়ে জাকিয়া খাতুন,
রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল,
বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া ও উজিরপুরে গিয়াস উদ্দিন,
সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী,
বরগুনার বেতাগীতে এবিএম গোলাম কবির,
নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ,
চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক খোকন,
মানিকগঞ্জে মো. রমজান আলী,
কুড়িগ্রামে কাজিউল ইসলাম,
ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন,
সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ,
রাজশাহীর কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী,
পাবনার চাটমোহরে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম।
বিএনপির প্রার্থী হিসেবে মেয়রপদে জয়লাভ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. ফরিদ আহমেদ ও রাজশাহীর পুঠিয়ায় আল মামুন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন -কুয়াকাটা পৌরসভায় মো. আনোয়ার হাওলাদার, ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা একরামুল হক এবং দিনাজপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন।
এছাড়া ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির এগিয়ে থাকলেও মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে