আবারও তালেবানদের সাথে আলোচনায় আফগান সরকার

কাতারের দোহায় আফগান সরকারের সাথে দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে তালেবান। এ বিষয়ে আগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাজি হয়েছেন বলে এক খবরে জানিয়েছে আল জাজিরা। তবে প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সিদ্দিক সিদ্দিকও টুইট করে জানিয়েছে এই তথ্য।

তিনি জানান, তালেবান প্রতিনিধি আব্দুল্লাহ আলচনার জন্য যে আবেদন করেছিলেন তাতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। জাতির স্বার্থে তিনি দ্বিতীয় দফা আলচনায় বসবেন। তবে এইবারের পরে যদি আর কোনো আলোচনা হয় সেটা আফগানিস্তাই হবে।

এর আগে তালেবান নেতা আব্দুল্লাহ বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের দ্বন্ধে যেন মূল আলোচনাই পিছিয়ে না যায়। কারণ আলোচনাটাই মূখ্য, স্থান নয়।

আব্দুল্লাহ কাতারে দ্বিতীয় দফায় আলোচনা করতে অসম্মত হয়েছিল। তিন মাস ধরে প্রথম দফার আলোচনা চলার পর আগামী ৫ জানুয়ারি এবারের বৈঠক হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর