আরও এক পৌরসভায় নৌকাকে হারাল ধানের শীষ

রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিএনপি মনোনীত আল মামুন খান ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। হেরে গেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী রবিউল ইসলাম রবি।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়।

পৌরসভায় ধানের শীষ প্রতীকে আল মামুন খান ৫ হাজার ৯২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম রবি পেয়ছেন ৫ হাজার ১৬০ ভোট। এছাড়া নারিকেল গাছ প্রতীকে গোলাম আজম পেয়েছেন ১ হাজার ১৭৪ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পুঠিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩। আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ১২ হাজার ২২৮ জন। এর মাঝে বাতিল হয়েছে ৩৪টি ভোট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর