চট্টগ্রামে ভাসানচরগামী রোহিঙ্গাদের দ্বিতীয় দল

চট্টগ্রাম আনা হয়েছে নোয়াখালীর ভাসানচরগামী ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় ৩০টি বাসে করে ভাসানচরগামী ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাদের দ্বিতীয় দল চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বিএফ শাহীন কলেজের মাঠে এসে পৌঁছে। আগামীকাল সকাল ৯টার দিকে তাদের ভাসানচরে নেয়া হবে।

এর আগে সোমবার দুপুরে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে প্রথম পর্যায়ে রোহিঙ্গাদের বহনকারী ১৩টি এবং দ্বিতীয় ধাপে আরও ১৭টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

এছাড়া গত ৪ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয়কেন্দ্র থেকে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচর দ্বীপে নিয়ে যাওয়া হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর