নৌকায় ১২ হাজার, ধানের শীষে মাত্র ১৯০!

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন বিশাল ব্যবধানে জয়লাভ করছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে এস এম ইকবাল হোসেন সুমন পেয়ছেন ১২ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯০ ভোট।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শামসুন নাহার ভুঁইয়া জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, মেয়র পদে ২ প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে নির্বাচনে লড়েছেন ২১ জন। তবে প্রতিদ্বন্দী না থাকায় ৩ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করেছেন।

তবে নির্বাচনের ফলাফলে এমন বিস্তর ব্যবধানের বিষয়ে তিনি কিছু বলেননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর