বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কার বৈধতা ফিরে পেলেন প্রার্থী মতিউর রহমান মতি।
গত ২২ ডিসেম্বর যাচাই বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এক ব্যক্তির করা অভিযোগের কারনে বাতিল করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল ওই পৌরসভায় টিকাদান কর্মচারী হিসেবে মতিউর রহমান মতি চাকুরী করেন।
রিজাইনপত্রসহ মতিউর রহমান মতি নিয়ম অনুযায়ী বগুড়া জেলা প্রশাসক এর দপ্তরে আপিল করে।
বিষয়টি নিয়ে গতকাল ২৭ ডিসেম্বর রবিবার শুনানি হয় এবং সোমবার এক আদেশে বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক আপিল মন্জুর করে মতিউর রহমান মতি’র প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন। মতিউর রহমান মতি’র নৌকা মার্কা প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসায় এ পৌরসভায় বর্তমান মেয়র পদে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৫ জন।
তারা হলেন আওয়ামী লীগ এর দুই বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন, আব্দুর রশিদ ফারাজী ,বিএনপি’র প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবি, সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আজগর।
এ পৌরসভায় দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এ.আর