এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে না রজার ফেদেরারকে। হাঁটুর চোট এখনও পুরোপুরি সেরা না উঠায় গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা।
করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেন। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে অনুশীলন শুরু করেন ফেদেরার।
তবে টুর্নামেন্ট শুরুর আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন না বলেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এ ব্যাপারে ফেদেরারের প্রতিনিধি টনি গডসিক বলেন, ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছে রজার।
তিনি আরও বলেন, রজার হাঁটু ও ফিটনেসের দিক থেকে অনেকটাই উন্নতি করেছে। ডাক্তারের সঙ্গে সে আলোচনা করেছে, অস্ট্রেলিয়ান ওপেনের পর তার টেনিসে ফেরা সবচেয়ে ভালো।
বার্তাবাজার/এস.জি