ভূরুঙ্গামারী সীমান্তে ১০ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্ত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার বাঁশজানী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে গাঁজা আনার সময় সীমান্ত পিলার ৯৭৩-এর সাব-পিলার ২-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে বাঁশজানী বাজারের পশ্চিম দিকে ময়দান বিওপি ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা এক গাঁজা পাচারকারীকে ধাওয়া করে। এ সময় গাঁজা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত পিলারের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বাঁশজানী থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর