মাস্ক না পড়ায় সিরাজদিখানে ১৩ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে “নো-মাস্ক নো-সার্ভিস” সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাস্ক না পড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সিরাজদিখান বাজারে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি, যানবাহনের চালক ও দোকানিকে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক না পড়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৩ জনকে ৪ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা জনসাধারণকে মাস্ক ছাড়া যাতে হাট-বাজার রাস্তা ঘাট ও যানবাহনে না উঠে সে লক্ষ্যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আর বলে দিয়েছি মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে জনসাধারণকে । তানা হলে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর