দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় লাভ করেছেন মো. মাহামুদ আলম লিটন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে নাইকেল গাছ নিয়ে ভোটের মাঠে ছিলেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা যায়, সদ্য সাবেক মেয়র মরতুজা সরকার মানিককে হারিয়ে তিনি জয় লাভ করেছেন। তিনি পেয়ছেন ৭ হাজার ৭৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মরতুজা সরকার মানিক জগ মার্কা নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।
তবে তাদের কাছে পাত্তা পায়নি দেশের নির্বাচনে দুই হেভি ওয়েট দলের প্রার্থীরা। নৌকা প্রতীক নিয়ে মেয়র প্রার্থী পেয়ছেন ৩ হাজার ৪৬০ ভোট ও ধানের শীষ পেয়েছে ৩ হাজার ৪২ ভোট।
মাহামুদ আলম লিটনের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক।
নির্বাচন সংশ্লিষ্ট এই কর্মকর্তা জানান, আজকের নির্বাচনে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার আছেন ২৭ হাজার ৯৩১ জন। তাদের মাঝে ভোট দিয়েছেন ২১ হাজার ৩৪০ জন।
বার্তাবাজার/এসজে