মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর মিলল উপজেলার সাধু জোসেফ গির্জার মালী লা মিন রেমা (১৮)-এর লাশ উদ্ধার হয়েছে।
সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পাত্রখোলা গ্রামের জগদিস রেমার পুত্র। এখানে সে গির্জায় মালির কাজ করতো।
সিরাজদিখান থানার ওসি এসএস জালাল উদ্দিন জানান, গত ২৫ ডিসেম্বর বড় দিনের রাতে মালী লা মিন রোমা নিখোঁজ হন। সোমবার সকালে পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠলে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই রাতে অতিরিক্ত মদ্যপান করে সে পুকুরের ধারে গেলে নিজের ভারসাম্য হারিয়ে সে পুকুরে পরে ডুবে মারা যায়।
এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান।
বার্তাবাজার/এ.আর