হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুককে ৭০১ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মো. ফরিদ আহমেদ অলি ধানের শীষ প্রতীকে ৩ হাজার ৮৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা মার্কার মাসুদুজ্জামান মাসুক ৩ হাজার ১৩৯ ভোট পেয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের আরও চার বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তারা হলেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ছালেক মিয়া। তিনি নারিকেল গাছ নিয়ে নির্বাচনের মাঠে ছিলেন।
আরেক আওয়ামী লীগ নেতা ফজল উদ্দিন তালুকদার চামচ মার্কার প্রার্থী ছিলেন। মোবাইল ফোন প্রতীকে উপজেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল ও জগ মার্কায় ছিলেন আওয়ামী লীগের নেতা আবুল কাশেম শিবলু।
বার্তাবাজার/এসজে