১ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত ডু প্লেসি

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার ৩৯৬ রানের জবাবটা ভালোভাবেই দিল দক্ষিণ আফ্রিকা। ৬২১ রানে শেষ হয়েছে তাদের ইনিংস। কিন্তু এদিন হৃদয় ভেঙ্গেছে ফাফ ডু প্লেসির।

মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছেন তিনি। ১৯৯ রান করে সাঝঘরে ফিরেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসে দুর্দান্ত শুরু এনে দেন মার্করাম ও এলগার।

১৪১ রানের জুটি গড়েন তারা। মার্করাম ৬৮ ও এলগার ৯৫ রান করে ফিরেন। এছাড়াও প্রোটিয়াদের হয়ে বাভুমা ৭১, কেশব মহারাজ ৭৩ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিদু হাসারাঙ্গা একাই নেন ৪ উইকেট। বিশ্ব ফার্নান্দো, দাসুন শানাকা ২টি করে ও লাহিরু কুমারা ১টি উইকেট শিকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর