শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রীর হাত ধরে যেভাবে পদ্মা সেতু হয়ে গেল তেমনি শীঘ্রই মেঘনা নদীর নিচ দিয়ে টানেল নির্মাণ করা হবে। এতে চাঁদপুরের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ সহজ হবে।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা নতুন বাজারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করেন।
উপমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা উন্নয়নের নেত্রী তার হাত ধরেই উন্নয়নের এক মডেলে পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। আওয়ামী লীগ শক্তিশালী হলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্তিশালী হয়। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের কল্যাণে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। নৌকার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো কোনো আপস করে না। যারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না, তারা কখনো আওয়ামী লীগের কর্মী হতে পারে না।
শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পুলিশ সুপার, এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা এলজিইডি প্রকৌশলী শাজাহান ফরাজী, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি, হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান স্বপন সিকদার, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, রাসেল আহমেদ পলাশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এ.আর