কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রসাশন ও র্যাবের যৌথ উদ্যোগে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের নানা অনিয়ম ও অসঙ্গতির দায়ে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে।
(২৮ডিসেম্বর) সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু করে।
এই অভিযানে শহরের আবেদীন প্রাইভেট হাসপাতালকে নানা অনিয়মের দায়ে ৬ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৫ মাসের কারাদন্ড প্রদান করা হয়। হাসপাতালের ফার্মেসীতে মেডিসিনের নাম ফুড সাপ্ললিমেন্ট বিক্রি এবং মেয়াদ বিহীন অক্সিজেনসহ নানা অসঙ্গতির কারণে এই অর্থদন্ড করেন র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট পলাশ কুমার বুশ। এছাড়াও হলিটাচ কেয়ার হাসপাতালের অনুমোদন না থাকাসহ নানা অসঙ্গতির কারণে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে ২ মাস কারাদণ্ড প্রদান করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যজিস্ট্রট পলাশ কুমার বুশ। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মো. নুরুল আলম, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহাকারী পরিচালক বেলায়েত হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. খুরশিদ আলম।
এদিকে শহরে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে টাস্কফোর্সের অভিযানের খবর পেয়ে মালিকরা কোন কোন হাসপাতাল বন্ধ করে সড়কে নেমে আসে।
বার্তাবাজার/এ.আর