বিএনপির প্রার্থীর জন্য ফলাফল স্থগিত

খুলনার চালনা পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে নির্বাচনে মেয়র পদের ফলাফল।

স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম।

তিনি বলেন, চালনা পৌর নির্বচাওনে মেয়র পদে ফলাফল সাময়িক স্থাগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের আলোচনা মোতাবেক এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিকালের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিএনপি মনোনীত প্রার্থী আবুল খয়ের খান। দুপুরের দিকে তার পক্ষে দলীয় নেতৃবৃন্দ ও প্রধান এজেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বর্জন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবুল খয়ের খান চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর