মুশফিক-তামিমদের ব্যাটিং কোচ চূড়ান্ত

নিল ম্যাকেঞ্জির বিদায়ের পর থেকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ ফাঁকা রয়েছে। সামনের মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজের আগেই ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা।

মুশফিক-তামিমদের ব্যাটিং কোচ চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এমনটিই জানিয়েছেন। এখন শুধু ঘোষণা দেওয়ার পালা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাটিং কোচের ব্যাপারে আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ব্যাটিং কোচ অলমোস্ট ফাইনাল হয়েছে। খুব শীঘ্রই নাম পেয়ে যাবেন।

তিনি আরো বলেন, আসলে আমাদের এই কোচিং স্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়। আমরা সেই সময়টা নিচ্ছি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর