জামিন চেয়ে হাইকোর্টে সাবরিনা

করোনার ভুয়া রিপোর্ট প্রদানসহ নানা অভিযোগে কারাগারে থাকা জেকেজি হেলথ কেয়ারের অন্যতম কর্নধার ডা. সাবরিনা শারমিন হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ মো.জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে সাবরিনার আবেদনের উপর শুনানি হবে। সোমবার (২৮ ডিসেম্বর) এই বেঞ্চের কার্যতালিকায় আবেদনের শুনানির কথা ছিল।

বেঞ্চটির দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম জানান, আজ (সোমবার) আবেদনটি কার্যতলিকায় ছিলো। আগামীকাল (মঙ্গলবার, ২৯ ডিসেম্বর) ফের কার্যতালিকায় আসবে।

জানা যায়, বিচারিক আদালতে সাবরিনার আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষে থাকা ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জন ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন। আগামী ৬ জানুয়ারি আব্রও সাক্ষ্য গ্রহণ হবে।

আলোচিত এই চিকিৎসক ছাড়াও দায়ের করা মামলায় অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর