বিশ্বকাপের শুরুতে হোঁচট।পরের ম্যাচেই চমক।বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দেয় পাকিস্তান।সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া পাকিস্তান। শুক্রবার (৭ জুন) বাংলাদেশ সময় বিকালে সাড়ে তিনটায় ডার্ক হর্স শ্রীলঙ্কার মুখোমুখি হবে আনপ্রেডিক্টেবল দলটি। স্বাগতিক ও হট ফেবারিট ইংল্যান্ডকে হারানোর পর লঙ্কানদের প্রতি নিষ্ঠুর হতে নিজ দলের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান কোচ মিকি আর্থার।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জা পেয়েছে পাকিস্তান। এর মাত্র তিন দিন পর একই ভেন্যুতে ফেবারিট ইংল্যান্ডকে ১৪ রানে হারায় উপমহাদেশের দলটি। এ দিয়ে টানা ১১ ওয়ানডে ম্যাচে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসেন সরফরাজরা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গো হারের পর এভাবে ঘুড়ে দাঁড়ানোয় দলের প্রশংসা করেন আর্থার। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, এমন বিশ্বাস ও তীব্রতা নিয়ে দলকে খেলতে দেখাটা সত্যিই আনন্দের। আমরা ছেলেদের আগে থেকেই তা বলে আসছি।
আর্থার বলেন, ‘আমাদের তিন বিভাগ একত্রে জ্বলে উঠলে আমরা যে কোনো দলকে হারাতে পারি। এখন আমাদের ধারাবাহিক ও নির্মম হতে হবে’।
আর্থার আরো বলেন, ‘বাজেভাবে শুরু করার পর ভালো ব্যাটিং করার জন্য ব্যাটসম্যানদের ক্ষুধা ও একাগ্রতা এবং বোলারদের কঠিন লড়াই আপনারা দেখেছেন। সুতরাং সামনের ম্য্যাচগুলোতেও ভালো করতে এটার পুনরাবৃত্তি ঘটাতে হবে।’
১৯৭৫ সালে যাত্রা করে বিশ্বকাপ। এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টে সাতবার মুখোমুখি হয়েছে শ্রীজয়ের দ্বারা অব্যাহত শ্রীলঙ্কা-পাকিস্তান। সব ক’টিতেই জয়ী হয়েছে তারকাচিহ্নিত নীল জার্সিধারীরা।
তথ্যসূত্র: বাসস