বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত

এ বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল এই টুর্নামেন্ট।

করোনার কারণে এক বছরের জন্য পিছিয়ে গেছে এই টুর্নামেন্ট। আগামী বছর সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে আজ বিকালে নির্বাহী কমিটির জুম মিটিং শেষে সাফ চ্যাম্পিয়নশিপের শুরু ও শেষের তারিখ ঘোষণা করা হয়। প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর।

এবারের আসরের আয়োজন বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেবে ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর