শ্বশুর বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে পৌরসভার বকশীর খামার গ্রামে মাসুদ রানার শ্বশুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন মাসুদ। সকাল থেকে পুকুর সেচে মাছ ধরার জন্য সেচের মটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন করীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর