নির্বাচন শান্তিপূর্নভাবে হয়েছে: ইসি সচিব

প্রথম দফায় দেশের ২৪ পৌরসভায় শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি সচিব) মোহাম্মদ আলমগীর।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন। প্রথম দফায় পৌর নির্বাচনে ৬০ ভাগ ভোট পড়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় একযোগে ভোট গ্রহণ হয়েছে। নানা অনিয়মের অভিযোগ ও বর্জনের মধ্য দিয়ে শেষ হ্বয়া নির্বাচনে বেসরকারিভাবে ইতোমধ্যে যেসব পৌরসভার ফলাফল ঘোষিত হয়েছে তার বেশিরভাগগুলোতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে খুলনার চালনা পৌরসভার মেয়র করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন। বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেন। তার পক্ষে প্রধান নিরবাচনী এজেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর