কর্ণফুলীতে খাদ্যের নিরাপদতা’র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পযার্য়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খাদ্য কতৃপক্ষের খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে এ শীর্ষক সেমিনার আলোচনা সভা হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা খাদ্য পরিদর্শক মুকছুরাতুল জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন সভাপতি মোস্তাফা কামাল, সাংবাদিক মোরশেদুর রহমান নয়ন, হুমায়ূন কবির শাহ্ সুমন, মো. ইমরান হোসাইন, ছাত্রলীগের আহবায়ক এম. সাইফুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর