কক্সবাজারের উখিয়া থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ চার জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
জানা যায়, বিজিবি সদস্যরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে মিয়ানমার থেকে ইয়াবার ইকটি বড় চালান আসবে। এরপর তারা উপজেলার রাজাপালংয়ের ফিশারীঘাট এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন ৪ জনকে তল্লাশি করলে তাদের থেকে লক্ষাধিক ইয়াবা বের হয়ে আসে।
আটককৃত ৪ রোহিঙ্গাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রজু করা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।