মাদ্রিদ নয়, যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চান মেসি

চলতি বছর শেষেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী ১ জানুয়ারির পরই ফ্রি ট্রান্সফারে যেকোনো দলে যেতে পারেন মেসি।

যুক্তরাষ্ট্রের ফুটবল মেজর লিগ সকারে খেলতে চান মেসি।তবে নিকট ভবিষ্যতে এমনটা হচ্ছে না। ক্যারিয়ারের কোনো একদিন যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি সবসময় বলেছি আমি যুক্তরাষ্ট্রের লিগের অভিজ্ঞতা নিতে চাই। তবে সেটা এখনই নয়।

তিনি আরও বলেন, মৌসুম কিভাবে শেষ হবে আমি এ নিয়ে ভাবছি না। আমি কি করতে যাচ্ছি এটা এখনই বলা আমার জন্য ভালো হবে না। আমি এ সম্পর্কে এখনও জানি না। আমি জানি না, আমি চলে যাব নাকি থাকব। তবে যদি আমি চলে যাই তাহলে সেরা পথ ধরেই যাবো।

এদিকে আতলেতিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিলেন মেসি। বিশেষ করে রিয়াল মাদ্রিদে যাবেন কিনা এমন প্রশ্নে মেসি সরাসরি বলে দিলেন, না, অসম্ভব।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর