শরণখোলায় ইউনিয়নে পুষ্টি উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন

বাগেরহাটের শরণখোলার চারটি ইউনিয়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর উদ্যোগে উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার ও আজ রবিবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস, ওয়াটার এইড ও রূপান্তর ওরিয়েন্টেশনের আয়োজন করে।

ইউডিসিসির সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ওই ওরিয়েন্টেশনে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, মেডিকেল অফিসার মোঃ আরিফুল ইসলাম।

সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার নূর নবী আলম, লাইভলিহুড ও প্রাইভেট সেক্টর স্পেশালিষ্টমোঃ আশরাফুল ইসলাম। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে এবং কনসার্ন ওয়াল্ড ওয়াইড সহযোগিতায় পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পটি (ক্রেইন) বাস্তবায়িত হচ্ছে।

সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি’র জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউপি’র আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউপি’র মোঃ মোজাম্মেল হোসেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর