সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক ফাইনাল পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ নয় মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার (২৮ ডিসেম্বর) এ কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টা থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ৮ম সেমিস্টারের স্থগিত হওয়া পরীক্ষা নেয়া শুরু হয়।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। ধারাবাহিকভাবে আগামী ৩১ জানুয়ারী ২০২১ এর মধ্যে সকল বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ৪৫ জন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা তিনটি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। কেন্দ্রে প্রবেশের পূর্বে সকল শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা নির্ণয় করে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।
বার্তাবাজার/এ.আর