গ্যাসলাইনের জন্য ১১ হাজার গাছ কাটাতে মন্ত্রীসভায় অনুমোদন

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় মন্ত্রীসভার বৈঠক। মন্ত্রীসভার এ বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।

আজকের এই মন্ত্রীসভার বৈঠকে গ্যাস চলাচল পাইপলাইন স্থাপনের জন্য টাঙ্গাইলে সংরক্ষিত বনের ১১ হাজার ২৪৬টি গাছ কাটার অনুমোদন দেয় মন্ত্রীসভা।

মন্ত্রীসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদ মাধ্যমকে জানান, ‘ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়-নলকা গ্যাস চলাচল পাইপলাইন নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য টাঙ্গাইল জেলার ৫৩ দশমিক ১৫ একর বনের মধ্যে যে গাছপালা রয়েছে তা কাটার নির্দেশ এবং অপসারণের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গ্যাস চলাচলের পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য শফিপুর বনের ভেতর ও বঙ্গবন্ধু সেতুর ওপারে ১১ হাজার ২৪৬টি গাছ কাটতে পারবে। যদিও সংরক্ষিত বনের গাছ কাটা নিষিদ্ধ ছিল ২০২১ সালের অক্টোবর পর্যন্ত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর