আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর কিছু এলাকায়

পাইপলাইন নির্মাণ ও সংস্কারের জন্য আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস জ্ঞাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট এলাকায় গ্যাসের নতুন পাইপলাইন নির্মাণ করা হবে। এজন্য আশেপাসের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাব বন্ধ থাকবে।

আরও বলা হয়, গ্যাস লাইনে কাজ চলার কারণে গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড ও হাতিরপুল সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাজধানীতে প্রায়ই নতুন লাইন ও পুরাতন লাইন সংস্কারের জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর