মানিক মিয়া এভিনিউয়ের সাইকেল লেন থেকে সকল স্থাপনা উচ্ছেদ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি’র) কর্তৃক রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং ইত্যাদি উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় একটি পুলিশ বক্সসহ প্রায় ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান করার জন্য পথচারীকে উদ্বুদ্ধ করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর