ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার নিবন্ধিত ২০জন জেলেকে ২০টি সেলাই মেশিন ও ১৫০ জন জেলেকে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম জেলেদের মাঝে এই সেলাই মেশিন ও মৎস্য খাদ্য বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এস এম মহিবউল্যাহ, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবদুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ, আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর