মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্য বৃদ্ধির দায়ে ৩ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। সোমবার দুপুরে দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় একটি মামলায় ৪ হাজার টাকা ও অধিক মূল্যে পন্য বিক্রি করায় অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর আওতায় দুাইটি মামলায় ৬হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও করোনাকালীন সময়ে মাস্ক না পরায় সংক্রামক রোগ নিয়ন্ত্রন আইন ২০১৮এর আওতায় চারজনকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/পি