সন্ত্রাসী হামলায় ৭ পাক সেনা নিহত

সন্ত্রাসীদের চালানো দূর্ধর্ষ হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৭ সৈনিক নিহত হয়েছে। রোববার দেশটির বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলাধীন একটা ক্ষুদ্র ঘাটিতে এই হামলার ঘটনা ঘটে

পাকিস্তানের আইএসপিআর জানায়, সেনাবাহিনীর সাথে বন্দুকধারী সন্ত্রাসীদের তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা ৭ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বেলুচিস্তানের সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন জানান, আটজন মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে। এদের মাঝে ৬ জন সামরিক বাহিনীর ও বাকি দুজন বেসামরিক দেহরক্ষী হিসাবে কাজ করতেন।

তিনি আরও জানান, হামলায় আরও অন্তত ৬ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে হামলার ধরণ দেখে মনে হয়েছে তারা সশস্ত্র জঙ্গি গোষ্ঠির সদস্য। সূত্র- আলজাজিরা, ডন, রয়টার্স।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর