বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫, আটক ৬

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ যুবক আহত হয়েছে। এ ঘটনায় ৬ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা ১১ টার দিকে জেলার কাহালু উপজেলার মুরইল বিষ্ণপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়া সদরের ফুল মাটির মসিজিদ এলাকার আতিক (১৯), খান্দারের আহসান হাবিব (১৯), ফুলদিঘী উত্তরপাড়ার শামিম (১৯), মালগ্রামের গোলাম রব্বানী (১৯) ও কাহালু উপজেলার কাটনাহারের রাহাদ (১৯)।

কাহালু থানার এস আই হাফিজ জানান, বিষ্ণপুর ও বগুড়া সরকারি শাহসুলতান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ৬ জনকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর