দেশে একদিনে করোনায় মৃত্যু ২৭, শনাক্ত ৯৩২

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩২ জন। এ সময় মৃত্যু হয়েছে ২৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৯ জনের। মোট শনাক্ত ৫ লাখ ১০ হাজার ৮০ জন।

সোমবার(২৮ ডিসেম্বর) স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩৯টি, নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর