এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ!

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দ্বিতীয় দফায় আলোর মুখ দেখেনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্তের কারণে এই সিরিজ মাঠে গড়ায়নি।

টাইগার ক্রিকেটারদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে শ্রীলঙ্কা। অন্যদিকে ইংল্যান্ড দলের জন্য তা মাত্র ৩ দিন। লঙ্কান বোর্ডের এমন সিদ্ধান্তের পর শেষ পর্যন্ত এই সিরিজ হয়নি।

তবে আগামী এপ্রিলে আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সাথে আমাদের কথা হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকেই এই সিদ্ধান্ত এসেছে।

তিনি আরও বলেন, আগামী এপ্রিলে এই সিরিজ আয়োজন করা হতে পারে। কারণ দুইদলের সময়টা তখন ফাঁকা আছে। টেস্টের পাশাপাশি আর কোনো ফরম্যাট যুক্ত হলে, আমাদের এফটিপিতে ওই জায়গা পাওয়া গেলে আমরা তা কাজে লাগাব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর