মেয়র প্রার্থী আতিক আহমেদ সৌরভের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রত্যাশী মেয়র প্রার্থী আতিক আহমেদ সৌরভের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ ডিসেম্বর) রাতে কুটুম বাড়ী পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ,ভৈরব সাংবাদিক সমিতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দিন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সুমন মোল্লা, এনটিভির স্টাফ রিপোর্টার ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাাফিজ আমিন, বৈশাখী টিভি ও দৈনিক কালের কণ্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন দৈনিক পূর্বকন্ঠ ও সাপ্তাহিক দিনের গানের সম্পাদক সৈয়দ সোহেল সাশ্রু, বাংলা ভিশনের ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রূব, এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম এ হালিম, দৈনিক আজকালের খবর ভৈরব প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাসুম,ভৈরব প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ময়না আহমেদ চ্যানেল ২৪ ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, মানবকন্ঠের ভৈরব প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান,দৈনিক বাংলাদেশের খবর ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ।

এসময় সাংবাদিকদের মধ্য আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, ৭১ টিভির ফজলুল হক বাবু, সমকালের ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, মাই টিভির ভৈরব প্রতিনিধি শাহিনূর, মোভি বাংলা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি শামিম আহমেদ, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক ও দৈনিক অধিকারের ভৈরব প্রতিনিধি নাজির আহমেদ আলামিন, আর টিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, মোহনা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ, দৈনিক গণ মানুষের আওয়াজের ভৈরব প্রতিনিধি এম.আর ওয়াসিম, দৈনিক ইনকিলাবের ভৈরব উপজেলা সংবাদদাতা এম.আর রুবেল, এশিয়া টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্জ মোঃ সজীব আহমেদ, দৈনিক পূর্বকন্ঠের যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু, সময়ের আলোর ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান।

এসময় নৌকা প্রতীক প্রত্যাশী ভৈরব পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন,দল আমাকে নৌকা প্রতীক মনোনয়ন দিলে এবং আমি বিজয়ী হলে ভৈরব পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। বর্তমান মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, মাননীয় সাংসদের সাথে যোগাযোগ রক্ষা না করায় এ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এতে করে ভৈরববাসি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে দল থেকে যদি আওয়ামীলীগের কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়। তাহলে তিনি পৌর শহরের ১২টি ওয়ার্ডের নেতা-কর্মীদেরকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন বলে ও জানান।
এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর