গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা। সেই ম্যাচে দারুণ এক গোল করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
এই গোলে ব্রাজিলের কিংবদন্তি পেলের নির্দিষ্ট এক ক্লাব সান্তোসের হয়ে করা ৬৪৩ গোলের রেকর্ডটি ভেঙ্গে দেন মেসি। বার্সার জার্সিতে ৬৪৪টি গোল করেছেন মেসি। কিন্তু এবার ভিন্ন দাবি করেছে পেলের ক্লাব সান্তোস।
তাদের মতে, মেসি এখনও পেলের রেকর্ডটি ভাঙতে পারেনি। সান্তোসের হয়ে পেলে ১০৯১টি গোল করেছেন। মেসি এখনও পেলের চেয়ে ৪৪৭ গোলে পিছিয়ে আছে।
এক বিবৃতিতে সান্তোস লিখেছে, পেলের ৪৪৮ গোল মুছে ফেলার চেষ্টা চলছে। তখনকার সময়ে পেলে শীর্ষ ক্লাবের বিপক্ষে গোল করেছিল। মেক্সিকোর ক্লাব আমেরিকা এবং চিলির কলো কলো, ইন্টার মিলানের বিপক্ষে গোল আছে পেলেন।
রিভার প্লেট, বোকা জুনিয়র্স, রেসিং, ইউনিভার্সিদাদ ডি চিলি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লাজিও, নাপোলি, বেনফিকা, আন্ডারলেখট, এমনকি মেসির বার্সার বিপক্ষেও গোল আছে পেলের। কিছু বিশ্লেষকের মতে পেলের ৪৪৮টি গোল দুর্বল দলের বিপক্ষে।
কিন্তু ম্যাচগুলো অফিসিয়াল নিয়ম মেনে, অফিসিয়াল জার্সিতে খেলা হয়েছিল। ক্লাবগুলো জাতীয় ফেডারেশনের অনুমতি নিয়েই প্রীতি ম্যাচ খেলে। দল দুর্বল কিনা শক্ত হোক না কেন, পরিসংখ্যান তো মুছে ফেলা যাবে না। ছোট কিংবা বড় দল হোক না কেন, সব গোলের মূল্য সমান।
বার্তাবাজার/এস.জি