সরকার মহাসড়ক পরিচালোনা করতে ১৯২৫ সালের অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইনে উল্লেখ রয়েছে যদি কেউ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে তবে তাকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি দুই বছরের কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। তার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকটি শুরু হয়। উক্ত বৈঠকে ‘মহাসড়ক আইন ২০২০’ শিরোনামে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব সাংবাদিক সম্মেলনে বলেন, সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে ১৯২৫ সালের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে। কিন্তু এখন অনেক সড়ক ও মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। নতুন এসব সড়ক-মহাসড়কের ক্ষেত্রে আগের আইনটি বাতিল করে নতুন আইন তৈরি করতে হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান অনুমোদিত আইনটি কার্যকর হলে সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। কমে আসবে দূর্ঘটনা। আর এই আইনের জন্য মহাসড়কে চলতে পারবে না তিন চাকার যানবাহন।
বার্তাবাজার/ই.এইচ.এম