কাউন্সিলর শরীফুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর উত্তরা ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উওরা ১৩ নং সেক্টর মাঠে গরিব অসহায় মানুষের মাঝে ১ হাজার শীতবস্ত্র ও মাক্স সাবান বিতরণ করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪৯ ৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর