ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ২ ভাইসহ নিহত ৩

ঘাটাইলে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই জনসহ ৩ জন নিহত হয়েছে।

সোমবার (২৮ডিসেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী সিংগুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের লাল মিঞার ছেলে সামাদ (২৪) ও তার ভাই সবুজ (১৬) এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে আব্দুর রশিদ (২০)।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম ও প্রত্যক্ষদশী জানান, বেলা ১১ টার দিকে মোটরসাইকেলযোগে সামাদ, সবুজ ও রশিদ নিজ বাড়ি ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি সিংগুরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যায়। আহত হয় সবুজ ও রশিদ।

পরে চিকিৎসাধীন অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজের মৃত্যু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর