ভাসানচরের উদ্দেশ্যে আরও ১৩ বাসভর্তি রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আরও ১৩ বাসভর্তি রোহিঙ্গা। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা উখিয়া কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে।

টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ছোট ছোট বাসে করে এসে হাজির হয় উখিয়া ডিগ্রি কলেজের মাঠে। সেখানে তাদের খাবার দিয়ে ওঠানো হয় বাসে। তখন সেখানে উপস্থিত ছিলেন র‍্যাব পুলিশসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টরা।

এক রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবসন কর্মকর্তা জানান, সাড়ে চারশ জনেরও বেশি রোহিঙ্গা নাগরিক ১৩টি বাসে চরে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তার স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৩রা ডিসেম্বর প্রথম ধাপে উখিয়া কলেজের মাঠ থেকেই ১১টি বাসে চরে ভাসানচরের উদ্দেশ্যে যায় রোহিঙ্গাদের একটি দল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর